News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল কেভাদিয়ায় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হবে, পৌরহিত্বে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী
Image

আগামীকাল কেভাদিয়ায় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হবে, পৌরহিত্বে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

নতুন দিল্লি, ১১ জুলাই : কেন্দ্র-রাজ্য সমন্বয়কে জোরদার করতে এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে, আগামীকাল ১২ জুলাই গুজরাটের কেভাদিয়ায় একটি জোনাল সভা আহ্বান করছে ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। এই সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী৷ এছাড়া থাকবেন মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং গুজরাট সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ভানুবেন বাবারিয়া।

এই জোনাল সভায় অংশগ্রহণকারী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে থাকছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়া, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। সভায় এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সভায় রাজ্যগুলির তরফে এ বিষয়ে গৃহিত সেরা অনুশীলনসমূহ, উদ্ভাবনী মডেল এবং মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন প্রকল্প রূপায়নে সফল হস্তক্ষেপের উপর একটি উপস্থাপনাও থাকবে, যা এই রাজ্যগুলির মধ্যে পারস্পরিক শিক্ষা এবং অনুসরণকে উৎসাহিত করবে।

এই আঞ্চলিক সভাটিকে কেন্দ্র-রাজ্যগুলির মধ্যে একটি গঠনমূলক আলোচনা এবং অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করা হচ্ছে, যার লক্ষ্য হল মন্ত্রকের প্রধান প্রকল্পগুলি তথা – মিশন শক্তি, মিশন বাৎসল্য এবং সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০ -এর বাস্তবায়নকে জোরদার করা। মূল আলোচনায় পরিষেবা প্রদান, পোষণ ট্র্যাকারের মতো ডিজিটাল সরঞ্জামগুলির একীকরণ, ফেস রিকগনিশন সিস্টেম (এফআরএস) এর মতো উদীয়মান প্রযুক্তির ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে প্রযুক্তি-সক্ষম এবং সমন্বিত পরিষেবা প্রদান বৃদ্ধির কৌশলগুলিও অন্তর্ভুক্ত থাকবে।

কর্মসূচির অংশ হিসেবে, মন্ত্রক “এক পেড় মা কে নাম” উদ্যোগের অধীনে একটি বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীরও আয়োজন করবে। প্রতিনিধিরা শিশু পুষ্টি উদ্যান, স্ট্যাচু অফ ইউনিটি পরিদর্শন, নর্মদা আরতি এবং আলোক ও শব্দ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন, যা উন্নয়নের জন্য সাংস্কৃতিকভাবে প্রোথিত এবং সমন্বিত পদ্ধতির প্রতি মন্ত্রকের প্রতিশ্রুতিকে তুলে ধরবে।

Releated Posts

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি…

ByByNews Desk Aug 22, 2026

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়িতে গুলি, উত্তেজনা

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের নাজাত গ্রামে শনিবার স্থানীয় বিজেপি নেতা জুম্মান…

ByByNews Desk Aug 22, 2026

বাংলার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে…

ByByNews Desk Aug 22, 2026

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top