News Flash

Image

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদ্যুৎ

আগরতলা, ৬ জুলাই: রবিবার রাজ্যপালের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিনের এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কি কি বিষয়ে মূলত আলোচনা হয়েছে তা বলতে নারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।

রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যপাল তাঁকে দেখা করতে বলেছিলেন। সেই ডাকে সাড়া দিয়েই আজ তিনি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে এক ব্যক্তিগত সাক্ষাতে মিলিত হয়েছেন। এদিনের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যপাল তাঁর বক্তব্য গুরুত্ব সহকারে শুনেছেন। পাশাপাশি তাঁকে বিভিন্ন বিষয়ে সুপরামর্শও দিয়েছেন। তবে মূলত কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছুই বলেননি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। বিষয়টিকে ব্যক্তিগত বলেই এড়িয়ে যান তিনি।

তবে তিনি জানান, রাজ্যে বর্তমানে বেআইনি অনুপ্রবেশ এবং বিভিন্ন বেআইনি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠছে। এটি রাজ্যের তথা দেশের একটি সমস্যা। এর বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে তিনি লড়াই করতে আহ্বান জানান। তিনি বলেন, এই বেআইনি কার্যকলাপের প্রভাব ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলেও পড়বে। এর বিরুদ্ধে লড়াই করে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Releated Posts

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026
Scroll to Top