News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ পরিষেবার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকাবাসী
Image

বিদ্যুৎ পরিষেবার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকাবাসী

আগরতলা, ৩০ জুন : বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ কৈলাসহরবাসী। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে থাকে। বিদ্যুৎ দপ্তরকে বারংবার বলা সত্ত্বেও অবস্থার কোন উন্নতি নেই। তাই বাধ্য হয়ে আজ সকালে টিলাবাজার-বাবুরবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন কৈলাসহরের উত্তরাঞ্চল এলাকায় এলাকার জনগণ। এদিকে, অবরোধ জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীরা দূর্ভোগের শিকার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে কৈলাসহরের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের দুই, তিন এবং তিন নং ওয়ার্ড এলাকায় দিনরাত লো ভোল্টেজ থাকার ফলে বাড়ি ঘরে বৈদ্যুতিক লাইট, ফ্যান ইত্যাদি কিছুই ব্যবহার করা যাচ্ছেনা। গ্রামের ছাত্র ছাত্রীরা সন্ধ্যার পর বাড়ি ঘরে পড়াশোনা করতে পারছে না। গ্রামের বয়স্ক লোকেরা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন। গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। অথচ, প্রতি মাসে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড গ্রামের প্রতিটি বাড়ি থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করছে। কিন্তু বিদ্যুৎ পরিষেবা সঠিক ভাবে দিচ্ছে না। গ্রামে প্রতিনিয়ত লো ভোল্টেজ থাকায় গ্রামে পাম্প মেশিন না চালানোর ফলে পানীয় জল পাচ্ছে না গ্রামবাসীরা। গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে নিয়মিত ভাবে পানীয়জল সরবরাহ করা হচ্ছে না। গ্রামবাসীরা কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কাছে গ্রামের বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক রাখার জন্য জানালেও সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয়নি। গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য গ্রামবাসীরা কৈলাসহরের মহকুমাশাসক এবং ঊনকোটি জেলার জেলাশাসকের কাছেও কয়েকবার লিখিত ভাবে জানালেও কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলেও জানান বিক্ষোভকারীরা।

গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবার উপর অতিষ্ঠ হয়ে চজ সকাল দশটা থেকে কৈলাসহরের টিলাবাজার ট্রাই জংশনে টিলাবাজার-বাবুরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। গ্রামবাসীরা একইসাথে টিলাবাজার-বাবুরবাজার রাস্তার পাশাপাশি টিলাবাজার-ধলিয়ারকান্দি রাস্তাও অবরোধ করেন।

এদিকে, একইসাথে দুইটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে গিয়েছে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। অবরোধকারীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে অবরোধস্থলে গাড়ির টায়ার আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। অবরোধের প্রাথমিকভাবে ইরানি থানার পুলিশ অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করতে চাইলে অবরোধকারীরা আলোচনাই করতে চান নি। অবরোধকারীরা জানায় যে, ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতে কয়েক বছর ধরে বিদ্যুৎ পরিসেবার নামে গ্রামবাসীদের যে নির্যাতন করা হচ্ছে এবং বিদ্যুৎ পরিসেবার নামে গ্রামবাসীরা যে দুর্ভোগ সহ্য করছেন তা আর কোনো ভাবেই মানা যাবে না। যতক্ষন অব্দি বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হচ্ছে না, ততক্ষন অব্দি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া, গ্রামে লাগাতার লো ভোল্টেজ থাকার ফলে গ্রামের বড় পাম্প মেশিনটি দপ্তর গ্রাম থেকে তোলে নিয়ে যায়। এরফলে গ্রামে পানীয়জলের হাহাকার থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নিয়মিত ভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। অবিলম্বে গ্রামে পুনরায় পাম্প মেশিন বসিয়ে পানীয়জল সরবরাহ স্বাভাবিক রাখার দাবী করেন অবরোধকারীরা।

অন্যদিকে, সকাল দশটা থেকে রাস্তা অবরোধ শুরু হলেও প্রশাসনিক কোনো আধিকারিক কিংবা বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কোনো আধিকারিক অবরোধস্থলে দুপুর বারোটা অব্দি না আসায় এখনও অবরোধ জারী রয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top