News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের চিকিৎসার গাফিলতিতে মা ও নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ
Image

ফের চিকিৎসার গাফিলতিতে মা ও নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ

কৈলাসহর, ২৭ জুন : কৈলাসহর আরজিএম হাসপাতালে চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু ঘটল মা ও নবজাতক শিশুর। কৈলাসহর কনকপুর এলাকার বাসিন্দা হেললাল মিয়ার স্ত্রী রুবিনা বেগম প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার রাত্রিবেলা এসে আরজিএম হাসপাতালে ভর্তি হন। শুক্রবার গভীররাতে লেবার রুমে ঢুকানো হয় রুবিনা বেগমকে। শুক্রবার ভোরবেলা জানানো হয় যে নবজাতক শিশুর মৃত্যু ঘটেছে।

পরবর্তী সময় রুবীনা বেগমের অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে ওই গৃহবধূর। গৃহবধূর নিকট আত্মীয়দের অভিযোগ আরজিএম হাসপাতালে চরম চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু ঘটেছে ওই গৃহবধুর। কিন্তু জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেনি ওই গৃহবধূকে। পাশাপাশি বর্তমান স্বাস্থ্য পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছে ওই গৃহবধূর পরিবারের লোকেরা। উনারা জানান কৈলাসহরের স্বাস্থ্য পরিষেবা খুবই খারাপ। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মৃতার পরিবারের সদস্যরা।

Releated Posts

এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য

সোনামুড়া, ২৬ আগস্ট: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। এনসি নগর বর্ডার…

ByByReshmi Debnath Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১

বিশালগড়, ২৬ আগস্ট: বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। ওই দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

আগরতলা পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাকে ঘিরে পুলিশের…

ByByTaniya Chakraborty Aug 26, 2026
Scroll to Top