News Flash

Image

রহস্যজনকভাবে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৬ জুন : রহস্যজনকভাবে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় ফটিকরায় থানাধীন সায়দারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ফটিকরায় থানাধীন সায়দারপার গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা তথা কাঞ্চনবাড়ি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক : কেশব পাল (৫২) নিজ বাড়ির পাশে আত্মহত্যা করেন। তিনি কাঞ্চনবাড়ি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। তাঁদের পরিবারটি উচ্চশিক্ষিত পরিবার। তাঁর বাবা প্রয়াত “কেতকি পাল ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শিক্ষকতা করে গেছেন অনেক সুনামের সাথে।

আরও জানা গিয়েছে, কেশব পাল বিগত কয়েক বছর ধরে তাঁর চোখের সমস্যায় ভুগছেন রাজ্যে এবং বহি রাজ্যে বিভিন্ন ডঃ দেখানোর পরও তিনি সুস্থ হননি অবশেষে মৃত্যুর পথ বেছে নিলেন। এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নবীন প্রবীণ ও এলাকার শিক্ষা অনুরাগী মহল এর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে এক মেয়ে স্ত্রী অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top