News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঊনকোটি হাসপাতালে ‘জন ঔষধি কেন্দ্র’ বন্ধ, প্রশ্নের মুখে স্বাস্থ্যব্যবস্থা
Image

ঊনকোটি হাসপাতালে ‘জন ঔষধি কেন্দ্র’ বন্ধ, প্রশ্নের মুখে স্বাস্থ্যব্যবস্থা

আগরতলা, ২৬ জুন : ঊনকোটি জেলা হাসপাতালের ‘জন ঔষধি কেন্দ্র’ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। সরকারের নির্ধারিত মূল্যে জেনেরিক ওষুধ প্রদানের লক্ষ্যে এই কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হলেও, আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

গত ২৭ মার্চ টেন্ডার পেয়ে ব্যবসায়ী নুরুল আমিন খাদিমকে কেন্দ্রটি চালুর নির্দেশ দেওয়া হয় এবং ২৭ জুনের মধ্যে এটি খোলার কথা ছিল। কিন্তু ২৭ শে জুনের মাত্র একদিন বাকি থাকলেও আজ পর্যন্তও কেন্দ্রটি চালু হয়নি। এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে, প্রাপক এখনও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। এমনকি হাসপাতালের সামনেই তাঁর একটি ফার্মেসি রয়েছে, যা থেকে ব্যবসায়িক স্বার্থে তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করছেন বলেও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ঊনকোটি জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ রোহন পাল জানান, ২৭ জুনের মধ্যে কেন্দ্র চালু না হলে ২৮ জুন কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে এবং ডিএইচএস-এর নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এখন নজর ২৮ জুনের দিকে সেই দিনই জানা যাবে, গরিব মানুষের জন্য আদৌ কিছু করছে কি না কর্তৃপক্ষ।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top