News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুদীপ রায় বর্মণের সরকারি আবাসে হামলার প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিক্ষোভ কংগ্রেসের
Image

সুদীপ রায় বর্মণের সরকারি আবাসে হামলার প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিক্ষোভ কংগ্রেসের

তেলিয়ামুড়া, ২৬ জুন : কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি আবাসে বিজেপির উপজাতি মোর্চার হামলার প্রতিবাদে আজ তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এদিন এই বিক্ষোভ মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তির পাদদেশে এক পথ সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য,জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক কার্তিক দেবনাথ, জেলা কৃষাণ কংগ্রেস কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল প্রমুখ।

এদিন পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য বলেন, রাজ্য বিজেপি তাদের জনজাতি সংঘটনকে বিভ্রান্ত করে তাদের লেলিয়ে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা সংঘটিত করেছে। ওই ঘটনায় তীব্র ধিক্কার জানাই জেলা কংগ্রেস কমিটি। তিনি বলেন, সুদীপ রায় বর্মণ বিজেপির মধ্যপ্রদেশে বিজেপির এক বিধায়ক কিভাবে এক উপজাতি ব্যক্তির উপর প্রস্রাব করে দিয়ে ছিলেন তার তথ্যপূর্ণ চিত্র তুলে ধরেন। আর এই তথ্য সামনে আসতেই রাজ্য বিজেপি চরম অস্বস্তিতে পড়ে গিয়ে তাদের জনজাতি সংগঠনকে বিভ্রান্ত করে দলের গুন্ডা বাহিনীকে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা করিয়েছে। আসলে বিজেপি বুঝতে পেরেছে যে, এই রাজ্যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে।

তাই মানুষকে বিভ্রান্ত করে হামলা হুজ্জতির মাধ্যমে ক্ষমতায় ঠিকে থাকতে চাইছে। কিন্তূ মানুষ এখন আর বোকা নয় যোগ্য সময়ে যোগ্য জবাব দিতে এই রাজ্যের মানুষ এখন প্রস্তুতি নিচ্ছে বলে তিনি দাবি করেন।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top