News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি-র নির্দেশিকা অনুসারে বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের
Image

ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি-র নির্দেশিকা অনুসারে বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের

আগরতলা, ২৩ জুন : সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি-র নির্দেশিকা অনুসারে বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিনের চিঠিতো তিনি লেখেন, বর্তমানে টি.পি.এস.সি-র মাধ্যমে ত্রিপুরা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে বয়সসীমা ৪০ বছর রয়েছে। কিন্তু ইউ.জি.সি-র নির্দেশিকা অনুসারে উপরে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে কোনও বয়সসীমা নেই। তাই, ত্রিপুরার অনেক নেট/স্লেট/পিএইচ.ডি যোগ্য প্রার্থী এবং অভিজ্ঞ অতিথি প্রভাষক উক্ত পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

যদিও ভারতের বিভিন্ন রাজ্যে এই ইউ.জি.সি-র নির্দেশিকা অনুসরণ করা হয়। তাছাড়া, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় উক্ত নির্দেশিকা অনুসরণ করা হয়। এই বিষয়ে, ত্রিপুরা সরকারের অধীনে টি.পি.এস.সি-র মাধ্যমে সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউ.জি.সি-র নির্দেশিকা অনুযায়ী বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top