News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের পাচার কালে উদ্ধার প্রচুর বার্মিজ সিগারেট, আটক ১
Image

বাংলাদেশের পাচার কালে উদ্ধার প্রচুর বার্মিজ সিগারেট, আটক ১

আগরতলা, ২৩ জুন : বাংলাদেশে পাচারকালে প্রচুর বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করেছে বিশালগড় থানার পুলিশ। সাথে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার সকালে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্তের কাছে গোপন খবর আসে টিআর০৭বি১৫৭৪ নম্বরের ডি.আই গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে বার্মিজ সিগারেট বাংলাদেশে পাচারে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে পাচারকারীরা। তৎক্ষণাৎ মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত গাড়ি নিয়ে ডি.আই গাড়িতে ধাওয়া করতে গেলে পাচারকারীর গাড়ি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় মহকুমা পুলিশ আধিকারিকের গাড়ি। পরবর্তী সময়ে হরিশ নগর চা বাগান সড়কে গাড়ি সহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top