News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ন্যতিথি উদযাপিত
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ন্যতিথি উদযাপিত

আগরতলা, ২৩ জুন: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ্যতিথি উদযাপন করা হয়েছে। আজ সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী, দীপক মজুমদার সহ পার্টির সকল স্তরের নেতৃত্বরা।

তিনি আরও বলেন, এক দেশে দুই বিধান, দুই নিশান ও দুই প্রধান চলবে না। এই শ্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের মাথার তাজ জম্মু ও কাশ্মীর ভূখণ্ডে দেশের অখণ্ডতাবিরোধী ৩৫ এ ও ধারা ৩৭০ এর বিরোধিতা করে সন্দিগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন ‘ভারত কেশরী’ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে কাজ করা এই মহান শিক্ষাবিদ তথা জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, প্রখর রাষ্ট্রবাদী নেতার বলিদান দিবস। তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক। তাঁর কথায়, তাঁর হাতে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে রূপান্তরিত হয়। আজ বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই পুন্য তিথি। রাজ্যেও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top