News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ কংগ্রেসের যোগদান সভায় হামলা, উত্তেজনা, অল্পবিস্তর আক্রান্ত বিধায়ক সুদীপ
Image

প্রদেশ কংগ্রেসের যোগদান সভায় হামলা, উত্তেজনা, অল্পবিস্তর আক্রান্ত বিধায়ক সুদীপ

আগরতলা, ২১ জুন : মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেসের শান্তিপূর্ন যোগদান সভা চলছিল। ওই সভাতে সুদীপ রায় বর্মণ ভাষণ দিচ্ছিলেন। সভা চলাকালীন আচমকাই বিজেপি কর্মীদের মিছিল শুরু হয়। মূহুর্তের মধ্যে মাতাবাড়ির দাতারামে কংগ্রেসের সভায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ভাষণ ছেড়ে তেড়ে যান কংগ্রেস বিধায়ক। ওই ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

প্রসঙ্গত, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের শান্তিপূর্ন যোগদান সভা চলছিল। ওই সভায় বিজেপির সরকারকে নিশানা করে ব্যক্তব্য রেখেছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এদিনের সভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, সাধারণ মানুষ কিন্তু বিজেপি সরকারের সাথে আর নেই। তাইতো বিজেপির নেতা কর্মীরা হিংসার রাস্তা নিয়েছেন বিরোধীদের জব্দ করার জন্য। মানুষ সব দেখছে। ঠিক সময়ে উচিত শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।

কিন্তু আচমকাই ওই মাতাবাড়ি চত্বরে বিজেপি কর্মীদের মিছিল শুরু হয়। মুহুর্তের মধ্যে বিজেপি কর্মীরা কংগ্রেসের সভায় প্রবেশ করেন। তাতেই গোটা মাতাবাড়ি চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। ভাষণ ছেড়ে তেড়ে যান কংগ্রেস বিধায়ক। ওই ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top