News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি কেনাবেচা বন্ধ, বিরাট রাজস্ব আয়ের ক্ষতি রাজ্য সরকারের
Image

জমি কেনাবেচা বন্ধ, বিরাট রাজস্ব আয়ের ক্ষতি রাজ্য সরকারের

আগরতলা, ১৯ জুন : ত্রিপুরা সরকারের ভুমি রাজস্ব দপ্তরের জমি সংক্রান্ত পোর্টাল বন্ধ হয়ে আছে প্রায় এক মাস হতে চলেছে। এই সাইট বন্ধ থাকার ফলে বর্তমানে সারা রাজ্যে জমি কেনাবেচা থেকে শুরু করে জমির পর্চা বের করা, জমির ডিমারগেশন, নামজারী ইত্যাদি জমি সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ।

বর্তমান ডিজিটালাই জেশনের যুগে জমি সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে করা হয়। মানুষের জমির রেকর্ড সরকারের জমি সংক্রান্ত পোর্টালে সংরক্ষিত রয়েছে। যে কেউ নিজের জমির পর্চা, মেপ ইত্যাদি দেখতে বা সংগ্রহ করতে হলে সরকারের ঐ অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের এই অনলাইন পোর্টাল বন্ধ থাকার করনে সারা রাজ্যে জমি সংক্রান্ত সমস্থ কাজ বন্ধ। এর ফলে মানুষ যেমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনী রাজ্য সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয়ের ক্ষতি হচ্ছে। এই অনলাইন সাইড কেন বন্ধ? কবে থেকে চালু হবে তার কোন সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের ভুমি রাজস্ব দপ্তরের কোন আধিকারীকের কাছ থেকে।

এমতাবস্থায় রাজ্যের সব থেকে বেশি বিপাকে পরেছেন জমির ক্রেতা বিক্রেতা গন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে জমি বিক্রির বিষয়ে নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করে বায়না নিয়ে বা দিয়ে এখন মহা বিপদে পরেছেন ক্রেতা বিক্রেতা গন। এদিকে জমি সংক্রান্ত বিষয়ে মুহুরীর, দলিল লিখক যারা এই কাজ করে নিজেদের পরিবার প্রতিপালন করে আসছেন রাজ্য সরকারের এই জমি সংক্রান্ত অন লাইন পোর্টাল মুখ থুবরে পড়ার কারনে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে পরেছে।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top