News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক বিবাদকে কেন্দ্র থেকে বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই
Image

পারিবারিক বিবাদকে কেন্দ্র থেকে বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই

আগরতলা, ১৮ জুন : পারিবারিক বিবাদকে কেন্দ্র থেকে বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই। ঘটনা খোয়াই থানার অন্তর্গত চড় গণকী এলাকায়। খোয়াই থানার অন্তর্গত চড় গণকী এলাকায় পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে আজ বড় ভাইয়ের হাতে আক্রান্ত হয়েছে ছোট ভাই। আহত ভাইয়ের নাম দুলাল নম দাস বয়স(৩৫)।

বিবরণে জানা যায়, চড়গণকী এলাকার দুলাল নম দাস বাড়ির জায়গা নিয়ে তার বড় ভাই বিক্রম নম:দাসের মধ্যে চলছিল বিবাদ। বেশ কয়েকবার শালিসী সভাও হয়। আজ বিক্রম নম:দাস বাড়ি এসে ছোট ভাইয়ের ঘরে তালা ঝুলিয়ে দেয়। ঘরের মধ্যে তালা দেওয়াতেই দুই ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে বিক্রম নম:দাস তার ছোট ভাইকে গলায় গামছা দিয়ে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করে। চিৎকার চেঁচামেচিতে পরিবার ও প্রতিবেশীরা ছুটে আসে। এবং আহত ব্যক্তিকে উদ্বার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত দুলালের অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।। বর্তমানে এবিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top