News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টেট- ওয়ান এবং টেট-টু-র ফলাফল প্রকাশ, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Image

টেট- ওয়ান এবং টেট-টু-র ফলাফল প্রকাশ, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৮ জুন : টিআরবিটি গতকাল সন্ধ্যায় টেট ওয়ান ও টেট টু -র ফলাফল প্রকাশ করেছে। আজ সামাজিক মাধ্যমে সকল উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ৪৫৮ জন প্রার্থী টেট- ওয়ানে উত্তীর্ণ হয়েছেন এবং ১,৫৮৯ জন প্রার্থী টেট-টু-তে উত্তীর্ণ হয়েছেন।এছাড়াও, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করেছে।

পিডব্লিউডি-র অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার্স (ডিপ্লোমা) পদের জন্য মোট ১৮৪ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাতে সিভিল ইঞ্জিনিয়ারিং (১৬২), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (১০) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (১২)। তিনি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top