News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণের প্রতিবাদে সরব কবি, শিল্পী সাহিত্যিক মহল
Image

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণের প্রতিবাদে সরব কবি, শিল্পী সাহিত্যিক মহল

আগরতলা, ১৮ জুন : বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত করে কবি,শিল্পী সাহিত্যিক মহল।

উল্লেখ্য, গত ৮ জুন বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটের উপর আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীরা। এমনকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে গোটা বাড়িটি। এই ঘটনায় প্রতিবাদের সরব হয়েছে গোটা রাজ্য। আজ রাজধানী আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কবি, শিল্পী ও সাহিত্যিক মহল। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। রবীন্দ্র ভবনের সামনে থেকে রাজধানী আগরতলার রাজপথ পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিলটি।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top