News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রথযাত্রা উৎসব ঘিরে জগন্নাথ জিও মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি
Image

রথযাত্রা উৎসব ঘিরে জগন্নাথ জিও মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি

আগরতলা, ১৮ জুন : আগামী ২৭ জুন রথযাত্রা উৎসব। ওই রথযাত্রা উপলক্ষে আগরতলাস্থিত শ্রীশ্রী জগন্নাথ জিও মন্দিরে প্রস্তুতি তুঙ্গে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ সেজে উঠছে নতুন সাজে। জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা উৎসব উপলক্ষে ২৯ জুন থেকে শুরু হবে এক ধর্মসভা। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা আসবেন। আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে ওই ধর্মসভা।

এদিন ভক্তি বিকাশ রমন মহারাজ প্রসাশনের নির্দেশিকা মেনেই এবছর রথ বের করা হবে। তিনি বলেন, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ৫ দিন ব্যাপী ধর্মীয় সভা এবং মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, রথের চূড়ার উচ্চতা ও রথ বানানোতে সরকারি সমস্ত নীতি নির্দেশিকা মেনে করা হয়েছে। রথের চূড়া কাঠের তৈরী করা হয়েছে। রথের পেছনে সরকারিভাবে অ্যাম্বুলেন্স, প্যারামেডিকেল, স্বেচ্ছাসেবী, অগ্নিনির্বাপক সহ যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top