News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে কৈলাসহর থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ বিড়ি আটক!
Image

পাচারকালে কৈলাসহর থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ বিড়ি আটক!

কৈলাসহর, ১৮ জুন: কৈলাসহর ধর্মনগর প্রধান সড়কের চিনি বাগান নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় বিপুল পরিমাণ বিড়ি সহ এক ব্যক্তিকে আটক করেছে কৈলাসহর থানা পুলিশ। উদ্ধারকৃত বিড়ির বাজার মূল্য প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১টা নাগাদ। পুলিশ TR 0L 1590 নম্বরের একটি বোলেরো গাড়ি আটক করে। প্রাথমিক তল্লাশিতে গাড়িটির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩৪টি বড় বিড়ির প্যাকেট পাওয়া যায়। পাচারকারীরা বিড়ির প্যাকেটগুলি সহজে নজরে না আসার জন্য সেগুলোর উপর চার বস্তা আলু রেখেছিল।
পুলিশ গাড়িটি আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত বিড়ির প্যাকেটগুলি ধর্মনগর থেকে কৈলাসহরের বাবুর বাজার নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালক পূর্ব ইয়াজেখাওরা গ্রামের গিয়াস উদ্দিন (পিতা রুপ আলী) কে আটক করেছে কৈলাসহর থানা পুলিশ। পুলিশ এই ঘটনার পেছনে থাকা মূল চক্রটিকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top