News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪০ জন বাম নেতা বেকসুর খালাস পেলেন সোনামুড়ায়
Image

৪০ জন বাম নেতা বেকসুর খালাস পেলেন সোনামুড়ায়

আগরতলা, ১৮ জুন : দুটি মামলায় অভিযুক্ত ৪০ জন বাম নেতাকে বেকসুর খালাস ঘোষণা করলো আদালত।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর কাঠালিয়া বিডিও অফিসে সিপিআইএমের উদ্যোগে এক ডেপুটেশন প্রদানের কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ধনপুর থেকে কাঠালিয়া যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। তাদের ডেপুটেশন প্রদানে বাধা প্রদান করা হয় বলে অভিযোগ ছিল। বাধাবিপত্তি অতিক্রম করেও কাঠালিয়া বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করেছিল বামেরা।

এই ঘটনায় বাম নেতারা অভিযোগ তুলেছিল বিজেপির বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে বিজেপি এবং বামেদের সংঘর্ষ লক্ষ্য করা গেছে। কিন্তু এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল সোনামুড়া থানায়। উল্টোদিকে বিজেপির তরফ থেকেও বামেদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে দুটি মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ৪০ জন বাম নেতা অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন আদালতে এই মামলার শুনানি চলার পর, আজ আদালতে ৪০ জন বাম নেতাকে বেকসুর খালাস করেছে আদালত। আদালতের এই রায়ে খুশি বাম নেতৃত্বরা।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top