News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে মাটির নিচে থেকে উদ্ধার ১০০ কেজি গাঁজা
Image

নেশা বিরোধী অভিযানে মাটির নিচে থেকে উদ্ধার ১০০ কেজি গাঁজা

আগরতলা, ১৮ জুন: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে শ্রীনগর থানার পুলিশ। গতকাল রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষাধিক টাকা হবে। পরবর্তী সময়ে বাড়ির মালিককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে থানায় খবর আসে জামতলী মুসলিম পাড়ার বাসিন্দা লিটন মিয়া বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে লিটন মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ আধিকারিক।

Releated Posts

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top