News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রযুক্তিগত ত্রুটি, এয়ার ইন্ডিয়া’র আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট বাতিল

প্রযুক্তিগত ত্রুটি, এয়ার ইন্ডিয়া’র আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট বাতিল

আহমেদাবাদ, ১৭ জুন : লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিল হয়েছে উড়ান। ঘটনা, আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটির ফলে লন্ডন যাত্রা হয়নি যাত্রীদের। ১২ জুনের ভয়াবহ দুর্ঘটনার পরেই আজ এই ঘটনা বিমান যাত্রীদের শিউরে দিয়েছে।

জানা গেছে, বিমান নম্বর এআই ১৫৯ দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছানোর পর লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের দিন সোমবারও, এয়ার ইন্ডিয়ার একটি বিমান পরিচালন সমস্যার কারণে বাতিল হয়েছিল। ক্রুদের কার্যকালের সময় শেষ হয়ে যাওয়ায় বিমানটি চালানো সম্ভব হয়নি।

এদিকে, মুম্বাই থেকে আহমেদাবাদগামী এআই২৪৯৩ বিমানটি একটি এয়ারবাস এ৩২১-২১১(ভিটি-পিপিএল) দ্বারা পরিচালিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালেও একাধিক সমস্যার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি বিমানে মাঝ আকাশে ইঞ্জিনজনিত সমস্যা দেখা দিলে, বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, সন্দেহজনক প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লি থেকে রাঁচিগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান সোমবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই ফিরে আসে দিল্লিতে। একইভাবে, সম্প্রতি হংকংগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানও মাঝ আকাশে সমস্যা দেখা দিলে আবার হংকং ফিরে আসে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সতর্কতা হিসেবে ফ্লাইটটি ফেরত আনা হয়েছে এবং বিমানটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

টানা ঘটনার ফলে, এয়ার ইন্ডিয়ার বিমান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে নানা মহলে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top