News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফর: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিদিসের সঙ্গে বৈঠক
Image

প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফর: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিদিসের সঙ্গে বৈঠক

নিকোশিয়া, ১৬ জুন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইপ্রাস সফরের আজ দ্বিতীয় দিন। আজ সকালে প্রধানমন্ত্রী মোদীর সান্মানিক অভ্যর্থনা জানানো হয় সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার রাষ্ট্রপতি ভবনে। এরপর তিনি সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিদিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

দু’দেশের প্রতিনিধিদল স্তরের এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতের সহযোগিতার নতুন দিক অন্বেষণের উপর জোর দেওয়া হয়। বিশেষভাবে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার উপর আলোকপাত করা হয়। এছাড়াও, ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের মতো আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও আলোচনা হয়েছে।

আজই প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি ক্রিস্টোডুলিদিস নিকোশিয়া টাউন হল পরিদর্শনে যাবেন এবং জাতিসংঘের প্রতীকী যুদ্ধবিরতি রেখা ঘুরে দেখবেন। এই সফর ভারতের দীর্ঘস্থায়ী শান্তি প্রচেষ্টার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে, গতকাল লিমাসোলে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ক্রিস্টোডুলিদিস ভারত ও সাইপ্রাসের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে অংশগ্রহণ করেন।
সেই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “সাইপ্রাসের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের আরও প্রসার ঘটছে, যা দুই দেশের মধ্যে গভীরতর অর্থনৈতিক বন্ধনের দৃষ্টান্ত।” তিনি ভারতের সাম্প্রতিক আর্থিক ও প্রযুক্তিগত সংস্কার — যেমন জিএসটি ও ডিজিটাল ইনোভেশন — তুলে ধরেন এবং সাইপ্রাসের বিনিয়োগকারীদের জন্য জাহাজ চলাচল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ফিনটেক ও সিভিল অ্যাভিয়েশন খাতে সম্ভাবনার দিক নির্দেশ করেন।

Releated Posts

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top