News Flash

  • Home
  • বিদেশ
  • ইসরায়েলের সহায়তায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ সক্রিয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
Image

ইসরায়েলের সহায়তায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ সক্রিয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

ওয়াশিংটন/তেল আভিভ, ১৪ জুন: ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর বিধ্বংসী যুদ্ধজাহাজ। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তারা।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে এবং আকাশপথে মার্কিন যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া, ওই অঞ্চলে মার্কিন সামরিক জাহাজ ও অন্যান্য সম্পদও স্থানান্তর করা হয়েছে।
এদিকে, ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, তেল আভিভের দক্ষিণে রিশন লে-জিয়ন শহরের একটি আবাসিক এলাকায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত একজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। এই হামলাগুলো ইসরায়েলের আগের অভিযানের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে দাবি করছে ইরান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাওয়ানি অভিযোগ করেছেন যে, ইসরায়েল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং সেই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় সহায়তা করেছে। তিনি দাবি করেন, ওই হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন।
এই উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমাগত সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

Releated Posts

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top