News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারা রাজ্যে বিষাক্ত বাতাস তৈরি করার চেষ্টা করছে শাসকগোষ্ঠীর একটা অংশ : জিতেন্দ্র
Image

সারা রাজ্যে বিষাক্ত বাতাস তৈরি করার চেষ্টা করছে শাসকগোষ্ঠীর একটা অংশ : জিতেন্দ্র

আগরতলা, ১৪ জুন : সারা রাজ্যে বিষাক্ত বাতাস তৈরি করার চেষ্টা করছে শাসকগোষ্ঠীর একটা অংশ। আসলে তাঁরা পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আজ শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তাঁর সাথে ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, পার্টির সদর বিভাগীয় সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ। তারা আজ শরিফুলের মা বাবা আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বললেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিগত দিনেও ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়ের মধ্যে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। এটা স্বাভাবিক ব্যাপার। শরিফুল ইসলামের বিষয়টিও একই ছিল। কিন্তু সমাজের একটা অপশক্তি এটা মেনে নিতে পারছিলেন। তাঁরা তথাকথিত একটা সম্প্রদায়কে ঠিকেদার মনে করে তাঁদের দ্বারাই এই কাজ সংগঠিত হয়েছে। সারা রাজ্যে বিষাক্ত বাতাস তৈরি করার চেষ্টা করছে শাসকগোষ্ঠীর একটা অংশ। আসলে তাঁরা পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় টিকে থাকতে চায়, বলে দাবি করেন তিনি।

পাশাপাশি, এদিন তিনি ওই অভিযুক্তদের গ্রেফতারের সন্তোষ প্রকাশ করেন। তাছাড়া, পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয়। তাঁর অভিযোগ, যারা রাজ্যে এই ধরনের চক্রান্ত করে বিভেদে সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top