News Flash

  • Home
  • দেশ
  • ধুবড়িতে সাম্প্রদায়িক উত্তেজনার পর ৩৮ জন গ্রেপ্তার, গত রাতে জারি দেখা মাত্র গুলি করার নির্দেশ
Image

ধুবড়িতে সাম্প্রদায়িক উত্তেজনার পর ৩৮ জন গ্রেপ্তার, গত রাতে জারি দেখা মাত্র গুলি করার নির্দেশ

গুয়াহাটি, ১৪ জুন : আসামের ধুবড়ি জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার জেরে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল শুক্রবার রাতেই ‘শুট-অ্যাট-সাইট’ (দেখামাত্র গুলি চালানোর) নির্দেশ জারি করা হয়।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ধুবড়ি জেলার পুলিশ সুপার নবীন সিংকে বদলি করে তাঁর জায়গায় হাইলাকান্দির এসএসপি লীনা ডোলেই-কে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স -এ লেখেন, “ধুবড়িতে গো-মাথা সংক্রান্ত ঘটনায় রাতে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” তাঁর বক্তব্য, ৭ জুন ঈদের দিন ধুবড়ি শহরের এক হনুমান মন্দিরের সামনে একটি গরুর মাথা পাওয়া যায়। পরদিন ফের ওই একই স্থানে গরুর মাথা রাখা হয়, যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের খবর পাওয়া যায়। জেলা প্রশাসন ৯ জুন বিএনএসএস১৬৩ ধারা জারি করলেও ১০ জুন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করা হয়।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় অশান্তি ছড়াতে একটি উগ্রপন্থী সংগঠন সক্রিয় হয়ে উঠেছে। ওই সংগঠনটির নাম ‘নবীন বাংলা’, যারা ধুবড়িকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

জয়শঙ্করের সঙ্গে তর্কে জড়ানো পাক সাংবাদিকের বিরুদ্ধে আগে হোয়াইট হাউসে বিশৃঙ্খলার অভিযোগ

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়া পাকিস্তানি সাংবাদিক…

ByByNews Desk Sep 26, 2026

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top