News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: শোক বিরোধী দলনেতার
Image

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: শোক বিরোধী দলনেতার

আগরতলা, ১৩ জুন : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনার শোকপ্রকাশ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কেন্দ্র সরকারের নিকট বিমান দূর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমান বন্দর লাগোয়া জে বি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ওই বিমান ভেঙে পড়ে। তাতে বিমান কর্মী সহ ২৪১ জনেী মৃত্যু হয়েছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলেনাত বলেন, আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। কেন্দ্র সরকারের নিকট নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া আবেদন জানিয়েছেন। পাশাপাশি, যারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা পরিষেবা সহ সমস্ত সুযোগ সুবিধায় আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

তাছাড়া, কি কারণে ওই ভয়াবহ দূর্ঘটনার হয়েছে তার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top