News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ বিলোনিয়াবাসী, প্রতিবাদে পথ অবরোধে সামিল এলাকাবাসী
Image

বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ বিলোনিয়াবাসী, প্রতিবাদে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১১ জুন : বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ বিলোনিয়াবাসী। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে থাকে। বিদ্যুৎ দপ্তরকে বারংবার বলা সত্ত্বেও অবস্থার কোন উন্নতি নেই। তাই বাধ্য হয়ে বুধবার দুপুর থেকে বিলোনিয়া – রাজনগর প্রধান সড়কে বিক্ষোভে সামিল হয়েছেন ঈশান চন্দ্র নগর এলাকার জনগণ। এদিকে, অবরোধ জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীরা দূর্ভোগের শিকার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না ঈশান চন্দ্র নগর এলাকায়। বিদ্যুৎ দপ্তর কে বারংবার বলা সত্ত্বেও অবস্থার কোন উন্নতি নেই। রাতেরবেলায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ এসেও আবার চলে যাচ্ছে। পানীয় জল সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ নির্ভর বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। তাই বাধ্যে হয়ে বুধবার দুপুর থেকে বিলোনিয়া – রাজনগর প্রধান সড়কে বিক্ষোভে সামিল হয় ঈশান চন্দ্র নগর এলাকার জনগণ।

এদিকে, অবরোধ জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীরা দূর্ভোগের শিকার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন তাঁরা।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top