News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ ১০ দফা দাবিতে ডেপুটেশন সিপিআইএমের
Image

বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ ১০ দফা দাবিতে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ১১ জুন : বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ ১০ দফা দাবিতে আশ্রম চৌমুহনী আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের এক নেতা বলেন,আগরতলার দক্ষিণ চন্দ্রপুর, চন্দ্রপুর, ইন্দ্রনগর, শিবনগর প্রভৃতি এলাকার জনগণ প্রতিবছর নিয়মিতভাবে বছরে এক বা একাধিক বার বন্যার শিকার হচ্ছেন। তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন।

তাই সিপিআইএমের তরফ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা,
আগরতলায় বন্যার জল না জমার রাজ্য সরকারের দেওয়া নির্বাচনীপূর্ব প্রতিশ্রুতি কার্যকর করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

পাশাপাশি, সহায় – সম্বলহীন মানুষ যারা শিবির থেকে ঘরে ফিরেছেন তাদের অন্ততপক্ষে ১৫ দিন সরকারি উদ্যোগে কাজ প্রদান করা, সাম্প্রতিক বন্যায় যে সমস্ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা, হাওড়া নদী ও কাটাখালের নাব্যতা বৃদ্ধিতে জরুরী ভিত্তিতে উদ্যোগ নিতে হবে এবং কাটাখালের বাঁধ সংস্কারে ধারাবাহিক নজরদারী রাখা সহ বর্ষার আগাম ভবিষ্যৎ বিবেচনায় রেখে এখন থেকেই আপাতকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় বোট, উদ্ধারকর্মী দল, ড্রেন সংস্কার, অবৈধ নির্মান বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top