News Flash

Image

লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার

আগরতলা, ১০ জুন : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। অভিযানে লক্ষাধিক টাকার চোরাই কাঠ বাজেয়াপ্ত করে।

বনদপ্তরের এক কর্মী জানান, তাঁদের কাছে আগে থেকে খবর ছিল কুমারঘাট থেকে চোরাই কাঠ আসবে। সেই খবরের ভিত্তিতে বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে একটি টিম পানিসাগর মহকুমা চামটিলা এলাকায় উৎপেতে বসে থাকে। ভোর ৫টা নাগাদ টিআর০৫এফ১৫৯০ নম্বরের চোড়াই কাঠ বুঝাই একটি বলের গাড়ি যখন চামটিলা এলাকায় আসে তখন গাড়িটিকে দাঁড় করানো জন্য সিগন্যাল দিলে গাড়িটি তার গতি বারিয়ে দেয় এবং ওই এলাকা থেকে পালিয়ে যায়। সাথে সাথে বন দপ্তরের কর্মীরা গাড়ি নিয়ে পিছু ধাওয়া করতে থাকে। চোড়াই কাঠ বুঝাই বোলের গিরিটি যখন বাগবাশা থানা এলাকার নোয়াগাং বাজার এলাকায় গিয়ে পৌঁছায় তখন বন দপ্তরের গাড়িটি ওই গাড়ির সামনে নিয়ে দার করায় এবং চোড়াই কাঠ বুঝাই গাড়িটি আটক করতে সক্ষম হয়। তবে গাড়ি চালককে আটক করতে পারেনি বলে জানান বন আধিকারিক সুপ্রিয় দেবনাথ।

তিনি জানান গাড়িতে ৬০ ফুট চুরাই কাঠ মজুদ ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। গাড়ি সমেত কাঠ গুলি নিয়ে যাওয়া হয় পানিসাগর ফরেস্ট বিট অফিসে।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top