News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি কোটি অর্থ রাশির অপচয়, ধ্বসে পড়ছে উদয়পুর রেলস্টেশনের বাউন্ডারি ওয়াল
Image

কোটি কোটি অর্থ রাশির অপচয়, ধ্বসে পড়ছে উদয়পুর রেলস্টেশনের বাউন্ডারি ওয়াল

আগরতলা, ৭ জুন : ধ্বসে পড়ছে উদয়পুর রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ। সবে মাত্র নির্মাণ কার্য শুরু হয়েছিল। এর মাঝেই শনিবার উদয়পুরবাসী প্রত্যক্ষ করল অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত উদয়পুর রেলস্টেশনের বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ আচমকা গুড়িয়ে গেল।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ৫০৮টি রেলস্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতাধীন করার ঘোষণা দেন। এই মর্মে প্রায় ২৪ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। অমৃত ধার স্টেশন এর লক্ষ্য হচ্ছে প্রতিটি রেল স্টেশনকে বহির্বিশ্বের সাথে টেক্কা দিয়ে উন্নততর অত্যাধুনিক, বিলাসবহুল এবং বিনোদনময় রেলস্টেশন গড়ে তোলা। অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত হয় ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেলস্টেশন। এর জন্য ৯৬. ৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ‌ উদয়পুর রেলস্টেশনের জন্য প্রায় ৩৪ কোটি টাকা বরাদ্দ হয়। উদয়পুর রেলস্টেশনের চারপাশে সুপরিকল্পিতভাবে অত্যাধুনিক প্রকৌশল প্রয়োগ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার কথা। ‌

পাশাপাশি এক দুটো ওভারশেঠ এবং ওভারব্রিজও নির্মাণ করার কথা। উদয়পুরবাসী ভেবেছিল এবার উদয়পুর রেলস্টেশন একটি অত্যাধুনিক এবং বিশ্বমানের রেল স্টেশন গড়ে উঠবে। কেননা গোটা দেশ এবং রাজ্যের পাশাপাশি উদয়পুরবাসীও একসময় লক্ষ করেছিল অমৃত ভারত স্টেশন মহোৎসব। সেই সময় উদয়পুরবাসীর চোখে মুখে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু হায়! সেই প্রত্যাশা জলে ডুবিয়ে দিল ঠিকাদাররা এবং দপ্তরের অচেতন কর্তারা। এমনটাই অভিযোগ উদয়পুরবাসীর। শনিবার আচমকা বাউন্ডারি ওয়ালের একটা বড় অংশ ভেঙে পড়ে যায়। ঠিকাদার হিরন্ময় দাস এবং পুরো কায়স্থ বাবুর ম্যানেজার গণেশ মিত্র জানান, এটি একটি বন্যা জনিত দুর্ঘটনা। কিন্তু এমন বন্যা তো উদয়পুরবাসী লক্ষ্য করেনি যে, শক্তপোক্ত বাউন্ডারি ওয়াল ভাসিয়ে নিয়ে যাবে।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top