News Flash

Image

চুরি যাওয়া বাইক সহ তিন ছিনতাইবাজ আটক

আগরতলা, ৬ জুন : চুরি যাওয়া বাইক সহ তিনজন ছিনতাইবাজকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ। তার মধ্যে ক্ষিতীশ সরকার নামে এক কুখ্যাত ছিনতাইবাজ রয়েছে এর আগেও পূর্ব থানায় মামলা রয়েছে বলে জানান এস ডি পিও দেবপ্রসাদ রায়।

ঘটনার বিবরণে এস ডি পিও দেবপ্রসাদ রায় জানান, বিগত কিছু দিন ধরে বিভিন্ন সময়ে বাইক চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। এরই মধ্যে ধলেশ্বরের দিকে যাওয়ার পথে এক মহিলা ছিনতাইকারীদের শিকার হয়েছেন। তাঁকে ধাক্কা দিয়ে ফেলে গলার চেইন ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরবর্তী সময়ে পুলিশী তদন্তে তিনি ছিনতাইকারীদের চিনতে পারেন। ছিনতাইকারীরা হলেন, ক্ষিতীশ সরকার, বিনয় সেন এবং অমিত দেববর্মা। এর মধ্যে ক্ষিতীশ সরকার নামে এক কুখ্যাত ছিনতাইবাজ রয়েছে এর আগেও পূর্ব থানায় মামলা রয়েছে বলে জানান এস ডি পিও দেবপ্রসাদ রায়।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top