News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুডেমে ১৭ মাওবাদীর আত্মসমর্পণ
Image

তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুডেমে ১৭ মাওবাদীর আত্মসমর্পণ

হায়দরাবাদ, ৩০ মে : তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুডেম জেলায় ছত্তিশগড় থেকে আগত ১৭ জন মাওবাদী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর কাছে আত্মসমর্পণ করেছেন। ভদ্রাদ্রি কোঠাগুডেমের জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) রোহিত রাজ জানান, আজ ৩০ মে শুক্রবার আত্মসমর্পণকারীদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে দুইজন এলাকা কমিটি সদস্য হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, “তেলেঙ্গানা সরকারের উদ্যোগে পরিচালিত ‘অপারেশন চেয়ুথা’-র অংশ হিসেবেই এই মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন।” পুলিশ আত্মসমর্পণকারীদের প্রত্যেককে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে ২৫,০০০ টাকার চেক প্রদান করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৮২ জন মাওবাদী নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

গত ৯ মে, নিষিদ্ধ ঘোষিত সিপিআই (মাওবাদী) দলের সঙ্গে যুক্ত ৩৮ জন সদস্য ভদ্রাদ্রি কোঠাগুডেম পুলিশের সামনে আত্মসমর্পণ করেছিলেন। ওই দলের মধ্যে ছিলেন — ২ জন দলীয় সদস্য, ১৬ জন মিলিশিয়া সদস্য, ৭ জন গ্রাম কমিটি সদস্য, ৬ জন ‘ক্রান্তিকারী আদিবাসী মহিলা সংঘঠন’ সদস্য, ৩ জন ‘চেতন নাট্য মঞ্চ’ সদস্য এবং ৪ জন ‘গেরিলা রেভলিউশনারি ডিস্ট্রিক্ট’ সদস্য।

তাঁরা সকলেই নকশালপন্থা ত্যাগ করে পরিবার-পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করার সিদ্ধান্তের কথা জানান। পুলিশ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও সমাজে মূলস্রোতে ফিরিয়ে আনতে প্রয়াস চালিয়ে যাবে সরকার।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবীরের সভার তিন আয়োজক গ্রেফতার

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবির-এর বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তাঁর সভার তিন…

ByByNews Desk Jun 30, 2026

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top