News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিম্নচাপ বাড়াচ্ছে দাপট, রাজ্যে মাঝারি বৃষ্টিপাত
Image

নিম্নচাপ বাড়াচ্ছে দাপট, রাজ্যে মাঝারি বৃষ্টিপাত

আগরতলা, ২৯ মে : ধীরে ধীরে নিম্নচাপ বাড়াচ্ছে দাপট। রাজ্যের বেশ কিছু জায়গায় গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটেছে। তাছাড়া, আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামীকাল সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাব ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ওই ঘূর্ণিঝড় সঞ্চালনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top