News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জটিলতা, সাংবাদিকের উপর শিক্ষক কর্তৃক হামলার অভিযোগ
Image

রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জটিলতা, সাংবাদিকের উপর শিক্ষক কর্তৃক হামলার অভিযোগ

আগরতলা, ২৭ মে: রাজধানীর জেল রোড এলাকায় অবস্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও প্রতারণা করা হচ্ছে। এই নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুইজন শিক্ষক। একপর্যায়ে ওই ফোন ভেঙে ফেলা হয়। এতে সাংবাদিকসহ উপস্থিত অভিভাবকদের মাঝে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

অভিভাবকরা অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ভর্তি নিয়ে অনিশ্চয়তা ও অস্বচ্ছ নীতির কারণে বহু শিক্ষার্থী ও অভিভাবক চরম দুশ্চিন্তায় রয়েছেন।

অভিভাবকদের একজন বলেন, “ভর্তি নিয়ে আমরা পরিষ্কার কোনো তথ্য পাচ্ছি না। এর ওপর আবার সাংবাদিকদের ওপর হামলা আমাদের আরও উদ্বিগ্ন করে তুলেছে। একজন শিক্ষক এমন কাজ করতে পারেন, ভাবতেই কষ্ট হচ্ছে।”

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও অভিভাবক মহল। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং শিক্ষাঙ্গনে এমন অনভিপ্রেত ঘটনা প্রতিরোধে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।

Releated Posts

সীমানা নিয়ে বিবাদ, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিকিৎসক

আগরতলা, ১৬ আগস্ট: সীমানা সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top