News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার, ধৃত চোর
Image

চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার, ধৃত চোর

আগরতলা, ২৬ মে : চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ এক জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দাস পাড়া গায়েত্রী দাসের বাড়িতে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল সব স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়ির মালিক থানায় মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একজন আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ধৃত দক্ষিণ রামনগর এলাকার বাসিন্দা সুহেল মিয়া।
আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top