News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অমরপুরে মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে আইনি সচেতনতা ও মেঘা স্বাস্থ্য-প্রশাসনিক শিবির অনুষ্ঠিত
Image

অমরপুরে মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে আইনি সচেতনতা ও মেঘা স্বাস্থ্য-প্রশাসনিক শিবির অনুষ্ঠিত

অমরপুর, ২৫ মে : অমরপুর মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে অম্পিনগর গার্লস হোস্টেল মাঠে আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আইনি সচেতনতা ও মেঘা স্বাস্থ্য এবং প্রশাসনিক শিবির। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলা আদালতের ডিস্ট্রিক্ট জজ শংকর লাল দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সিজেএম শ্যামাজ্যুতি দেবনাথ, গোমতী জেলা আইনসেবা কমিটির জেলা সম্পাদক বিচারক রাজা গুপ্তা, মহকুমা আইনসেবা কমিটির চেয়ারম্যান বিচারক অয়ন গুপ্তা, সদস্য সচিব বিচারক দেবাঞ্জনা ভট্টাচার্য, মহকুমা ম্যাজিস্ট্রেট অনুপম চক্রবর্তী এবং অমরপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী হারান চন্দ্র দাসসহ অন্যান্য বিশিষ্টজন।

এই শিবিরে জেলার ১৬টি লাইন দপ্তরের প্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জেলা পরিবহন দপ্তর, শিশু সুরক্ষা কমিশন, প্রতিবন্ধী দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বন দপ্তর, পশু পালন ও মৎস্য দপ্তর এবং মহকুমা প্রশাসন।

শিবিরে আগত ভিলেজবাসীদের জন্য প্রয়োজনীয় ৩৩৪টি প্রশাসনিক শংসাপত্র প্রদান করা হয়। সেইসঙ্গে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের মাঝে প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়।

আইনি সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগে স্থানীয় মানুষজন ব্যাপকভাবে উপকৃত হন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের জনমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top