News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘদিন পর জিরানিয়ার জয়নগরে ‘গণপতি পেট্রোল পাম্প’-এর নবযাত্রা, উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

দীর্ঘদিন পর জিরানিয়ার জয়নগরে ‘গণপতি পেট্রোল পাম্প’-এর নবযাত্রা, উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জিরানিয়া, ২৫ মে : দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জিরানিয়া জয়নগরস্থিত দিল্লিওয়ালা পেট্রোল পাম্প নতুন রূপে ‘গণপতি পেট্রোল পাম্প’ নামে আত্মপ্রকাশ করল রবিবার। পাম্পটির নতুন মালিকানা গ্রহণ করেছেন জিরানিয়ারই বিশিষ্ট ব্যবসায়ী গৌতম পাল।

রবিবার শুভ মহূর্তে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে পেট্রোল পাম্পটির উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, মন্ডল সভাপতি রনজিত রায় চৌধুরী, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পাম্প প্রাঙ্গণে আয়োজিত হয় নাম সংকীর্তন ও যজ্ঞ। একই সঙ্গে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আয়োজিত হয় বৃদ্ধা মায়েদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। কর্ণধার গৌতম পাল নিজে উপস্থিত থেকে বয়স্ক মা-বোনদের হাতে বস্ত্র তুলে দেন ও সম্মাননা জ্ঞাপন করেন।

পেট্রোল পাম্পের পুনঃচালু হওয়া প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের বলেন, “এই পেট্রোল পাম্প চালু হওয়ায় একদিকে যেমন এলাকার মানুষ সেবা পাবেন, তেমনই যাঁরা পূর্বে এখানে কর্মরত ছিলেন, তাঁরা পুনরায় কাজের সুযোগ লাভ করবেন। এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।”

এদিনের অনুষ্ঠান স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ী মহলে উদ্দীপনা সৃষ্টি করে। ‘গণপতি পেট্রোল পাম্প’-এর নবযাত্রা জিরানিয়া এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী এলাকাবাসী।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top