News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপ্লব কুমার দেবের দাবি মেনে রাজ্য পেতে চলেছে আরও একটি নতুন ট্রেন
Image

বিপ্লব কুমার দেবের দাবি মেনে রাজ্য পেতে চলেছে আরও একটি নতুন ট্রেন

আগরতলা, ২৪ মে : পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় আগরতলা ও গৌহাটির মধ্যে আরও একটি নতুন ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থায় আরও নতুন এক্সপ্রেস ট্রেন যুক্ত করা সহ পরিষেবার আরও অত্যাধুনীকিকরণের দাবি জানিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। দাবি গুলির মধ্যে অন্যতম ছিল, জনসাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়ে গৌহাটি-আগরতলার মধ্যে শীঘ্রই একটি নতুন ট্রেন যুক্ত করা। দাবি জানানোর এক মাসের মধ্যেই মিললো অনুমোদন।

আজ এক চিঠির মাধ্যমে বিপ্লব কুমার দেবকে নতুন রেল পরিষেবার অনুমোদনের বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব l দ্রুত পদক্ষেপের জন্য পত্র মারফত কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান শ্রী দেব। সাক্ষাতে সেদিনই (২২ এপ্রিল) বিপ্লব কুমার দেবকে আশ্বস্থ করেছিলেন রেল মন্ত্রী।

বলা চলে, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে রাজ্যের রেল পরিষেবায় যুক্ত হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন সহ অন্যান্য ট্রেন পরিষেবা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গৌহাটির সাথে যোগাযোগ সহজতর হলে, বাড়বে যাত্রী সাচ্ছন্দ। রাজ্যের রেল যোগাযোগ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, আগরতলার সাথে নতুন রেল সূচনা করা, পরিষেবার অত্যাধুনিকীকরণ, ডবল লেন এবং রেল লাইন বাড়ানো সহ যে বিষয় গুলিতে আলোচনা হয়েছিল, সেগুলিও রেল মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে l

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top