News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২টি ছিনতাই কাণ্ডে আগ্নেয়াস্ত্র সহ চার অভিযুক্ত গ্রেফতার বিশালগড়ে
Image

২টি ছিনতাই কাণ্ডে আগ্নেয়াস্ত্র সহ চার অভিযুক্ত গ্রেফতার বিশালগড়ে

আগরতলা, ২৪ মে: চড়িলাম মনু ফকির দরগা এলাকায় ছিনতাই ও গোকুলনগর রাস্তারমাথায় এলাকায় চুরির কাণ্ডে মধুপুর নোয়াওবাড়ি থেকে বন্দুক সহ বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে চার যুবক। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বিশালগড় থানা পুলিশ বন্দুক সহ চারজনকে যুবকে গ্রেফতার করে। অভিযুক্তদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ।।

আরও জানা গিয়েছে, ওই দুটি ঘটনায় সর্বমোট ছয় জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত হলেন সমরদ্বীপ বর্ধন ওরফে সাগর। তাঁর বাড়ি মধুপুর আদিবাসী কলোনি এলাকায়, কৌশিক দেবনাথ বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া, অর্পণ সরকার, আকাশ দে, সাগর নম:, রাজকুমার সাহা বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া। বিশালগড় থানায় মামলার নাম্বার ৩৬/২০২৫ বিএলজি এবংBLG ৩৭/২০২৫ বিএলজি। এই সম্পূর্ণ গ্যাংকে সম্পূর্ণ চালাকি দক্ষতার সহিত জালে তুলতে সফল হয়েছে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন, সেকেন্ড ওসি কপিল পাল সহ পুলিশ ও টিএসআর জওয়ানরা।

Releated Posts

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top