News Flash

Image

শিশুকন্যা খুনে নয়া মোড়, আটক মা, গ্রেফতার ভাই

আগরতলা, ২৩ মে : শিশুকন্যা খুনে নয়া মোড় নিল। গতকাল উজ্জশিখা ত্রিপুরার ভাইকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়া, মৃতার মাকেও পুলিশ জোর জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত ২১ মে সাব্রুম মহকুমার মনুবাজার থানার অধীন কালাভেপা নলসিং সর্দার পাড়ার রহিম ত্রিপুরা মেয়ে উজ্জশিখা ত্রিপুরা (৯) আনুমানিক বিকাল ৪টা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো হদিস পাওয়া যায়নি। পরেরদিন অর্থাৎ ২২ মে সকালে বাড়ির পাশে রাবার বাগানে মৃত দেহ পাওয়া যায়। ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে, মৃতের বাবা মায়ের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্তে নেমে মৃতার ভাই সাহেল ত্রিপুরা (১৮) কে এস আই সঞ্জীব দেববর্মা গতকাল আটক করে রাতে টানা জিজ্ঞাসাবাদ করে। আরও জানা গেছে, মা সবিতা ত্রিপুরাকেও জোর জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকপ, আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল মৃতার বাড়িতে গিয়েছেন। মৃতার পরিবারের সাথে কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। এরপর প্রতিনিধি দলটি মনুবাজার থানায় কর্তব্যরত অফিসারের সাথে কথা বলেন এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top