News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘ক্যাশ কাউ’ প্রকল্প: অমরাবতী নির্মাণে অপচয়ের অভিযোগে জগন রেড্ডির তীব্র আক্রমণ টিডিপি সরকারের বিরুদ্ধে
Image

‘ক্যাশ কাউ’ প্রকল্প: অমরাবতী নির্মাণে অপচয়ের অভিযোগে জগন রেড্ডির তীব্র আক্রমণ টিডিপি সরকারের বিরুদ্ধে

তাডেপল্লি, ২২ মে : ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি অমরাবতী রাজধানী নির্মাণ প্রকল্পে ব্যাপক অপচয় এবং মুনাফাখোরদের স্বার্থে ব্যয়বহুল প্রকল্প চালানোর অভিযোগ তুলে টিডিপি নেতৃত্বাধীন চন্দ্রবাবু নাইডুর সরকারকে তীব্র আক্রমণ করেছেন।

তাডেপল্লিতে নিজের বাসভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জগন রেড্ডি বলেন, “অমরাবতীর নির্মাণে প্রতি স্কোয়ার ফুটে প্রায় ₹৯,০০০ খরচ করা হচ্ছে। ওরা কি সোনা-রুপো দিয়ে শহর বানাচ্ছে?”—এমন কটাক্ষ করে তিনি প্রকল্পটিকে “ক্যাশ কাউ” বা টাকার গরু বলে ব্যঙ্গ করেন।

তিনি প্রশ্ন তোলেন, যখন অস্থায়ী ভবনেই ছয় লাখ স্কোয়ার ফুট জায়গায় সচিবালয় চালু আছে এবং ১২ হাজার কর্মচারী কাজ করছেন, তখন কেন ৫৩.৫৭ লাখ স্কোয়ার ফুট জায়গা জুড়ে নতুন বিধানসভা, সচিবালয় ও অন্যান্য সরকারি ভবন নির্মাণের প্রয়োজন পড়ল?

জগন রেড্ডি আরও অভিযোগ করেন, “যেখানে অন্যান্য সরকারি ভবনের জন্য সরকার ₹২,৫০০ প্রতি স্কোয়ার ফুট হারে খরচ করে, সেখানে অমরাবতীর জন্য ₹৯,০০০ খরচ করা হচ্ছে—এটা কেন?”

তিনি দাবি করেন, এই প্রকল্পকে দীর্ঘমেয়াদী চুক্তি, অনির্দিষ্ট বিল এবং অস্পষ্ট ব্যয় দেখিয়ে ঠিকাদার ও শাসকদলের ঘনিষ্ঠদের পকেট ভরানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জগন রেড্ডির এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে এবং অমরাবতী প্রকল্প নিয়ে বিতর্ক ফের চরমে উঠেছে। অমরাবতী রাজধানী পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top