News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা
Image

প্রয়াত নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা

আগরতলা, ২০ মে : প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা গৌরী পাল। আজ সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সিপিআইএম পার্টি অফিসে। তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নারী নেত্রী রমা দাস সহ দলের অন্যান্য কর্মীরা।

নারী নেত্রী রমা দাস বলেন, গতকাল রাতে প্রয়াত হলেন কল্যাণপুরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লড়াকু নারী নেতৃত্ব গৌরী পাল। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫। তিনি ছিলেন সি পি আই ( এম)- র খোয়াই জেলা কমিটির সদস্যা , মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্যা, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা, সংগঠনের রাজ্য সম্পাদিকামণ্ডলীর সদস্যা, খোয়াই পঞ্চায়েত সমিতির প্রথম চেয়ারম্যান।

এদিন তিনি আরও বলেন, গৌরী পাল অবিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতিও ছিলেন। গতকাল দুপুরে তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাড়ীতে পুকুরে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে যান। অচেতন হয়ে পড়েন। সাথে সাথেই নিয়ে যাওয়া হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তী সময়ে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাত সোয়া নয়টায় শেন নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ দুপরে তার মরদেহ নিয়ে আসা হয় মেলারমাঠ সিপিআই(এম) রাজ্য কার্য্যালয়ে। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top