News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছোট্ট সন্তানকে ঘুম পাড়িয়ে চিরবিদায়, নেতার স্ত্রীর রহস্যময় মৃত্যুতে চাঞ্চল্য বিশালগড়ে
Image

ছোট্ট সন্তানকে ঘুম পাড়িয়ে চিরবিদায়, নেতার স্ত্রীর রহস্যময় মৃত্যুতে চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ২০ মে: ছোট্ট সন্তানকে ঘুম পাড়িয়ে চিরবিদায় নিলেন মা। বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মৃতার নাম পূর্ণিমা দাস (চৌধুরী)। তার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনা মঙ্গলবার সকালে। পুলিশ জানিয়েছে, মুড়াবাড়ি এলাকার বাসিন্দা বিপ্লব চৌধুরীর সঙ্গে স্ত্রীর দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে ঝামেলা হয়। এরপরই পূর্ণিমা নিজ ঘরে গিয়ে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন বিশালগড় এসডিপিও দুলাল দত্ত, বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস, ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং স্থানীয় পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন বিশালগড় পৌর পরিষদের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর ঘোষ। তিনি জানান, “ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ভাবনার বিষয়। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা জানতে সময় লাগবে।” একইসঙ্গে পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

নিহতা পূর্ণিমা দাস ছিলেন স্থানীয়ভাবে পরিচিত এবং রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিত্ব বিপ্লব চৌধুরীর স্ত্রী। এই ঘটনার পর বিপ্লব চৌধুরী কোথায় রয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শিশু সন্তানটি বর্তমানে পরিবারের অন্য সদস্যদের হেফাজতে রয়েছে। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ ও ফরেনসিক টিম।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top