News Flash

Image

অটো ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত চালক সহ চার

আগরতলা, ২০ মে : যান দুর্ঘটনা বিশালগড়ের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশালগড় রাউৎখলা এলাকায় অটো ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে চালক সহ চারজন ব্যক্তি। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বিশালগড় রাউৎখলা এলাকায় টিআর০৭৩২৭৭ নম্বরের অটোর সাথে টিআর০১বিডাব্লউ নম্বরের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় অটো গাড়ির চালক হরিলাল দেবনাথ সহ চারজন যাত্রী মমতাজ বেগম, আকলিমা আক্তার, সুমন সরকার। আহতদের উদ্ধার করে দমকলকর্মীরা নিয়ে গিয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিয়েল মজুমদার মমতাজ বেগম ও আকলিমা আক্তারকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে, খবর পেয়ে দুর্ঘটনার ফলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top