News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিন্দুদের প্রতি কুরুচিকর মন্তব্যের জেরে আটক যুবক
Image

হিন্দুদের প্রতি কুরুচিকর মন্তব্যের জেরে আটক যুবক

আগরতলা, ১৯ মে : হিন্দু ধর্মের প্রতি সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের জেরে ধর্মনগর থানার পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ধর্মনগর মহকুমার আলগাপুর রোডের বাসিন্দা রুপম শর্মার পুত্র রোহন শর্মা বেশ কিছুদিন যাবৎ তার সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি দিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ভিন্ন ধর্মের ভঙ্গিমায় নামাজ পড়ে সেই হিন্দু ধর্মের রোহন শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে। সেসব পোস্ট করা মন্তব্য এবং ছবি দেখে ধর্মনগরের শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ প্রতিবাদ করেছিল। বিভিন্ন দিক থেকে চাপ উঠতে শুরু করে তাকে গ্রেপ্তারের জন্য। অবশেষে গতকাল রাতে পুলিশের জালে আটক হয় সেই রোহন শর্মা।

ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, রোহন শর্মার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রোহন শর্মার মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। তাদের কাছ থেকে রিপোর্ট আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান সুলেমান রিয়াং।

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top