News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিজেইউ-র উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান
Image

টিজেইউ-র উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

আগরতলা, ১৭ মে : ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর-এর সফল অভিযানকে কেন্দ্র করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাব চত্বরে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১১টা থেকে সেনাবাহিনীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানিয়েছেন সব সাংবাদিক, সংবাদপত্র কর্মীরা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার এবং অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা।

এদিন সভাপতি প্রণব সরকার বলেন, পেহেলগামে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় সেনারা যেভাবে আক্রমণ করেছে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জার্নালিস্ট ইউনিয়ন আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে।পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বিগত কিছু দিন যাবৎ ভারতীয় সেনাবাহিনীরা ঝুঁকি নিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে। তাঁদের প্রতি আশেষ শ্রদ্ধা জানাতেই আজকের এই অনুষ্ঠান, বলে জানান তিনি। তিনি আরও বলেন, উত্তরপূর্বাঞ্চলের একটি ছোটো রাজ্য ত্রিপুরা। এই রাজ্য থেকে ভারতীয় সেনাবাহিনীদের মনোবল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও ত্রি বাহিনীর অফিসার এবং জওয়ানদের মনোবল বাড়াতে জার্নালিস্ট ইউনিয়নের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হবে।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top