News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় তিনটি নতুন সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় তিনটি নতুন সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭মে : ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা ও গোমতী জেলার কাকরাবান ও করবুক-এ তিনটি নতুন সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করবে রাজ্য সরকার। এতে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সুযোগ বাড়বে ও শিক্ষার মান উন্নত হবে। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগকে আরও সম্প্রসারিত করার অংশ হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতি জেলার কাকড়াবন ও করবুকে তিনটি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার। এতে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ সহজতর হবে, তেমনি রাজ্যে গুনগত শিক্ষার প্রসারের কাজকে আর‌ও ত্বরান্বিত করবে বলে আমি মনে করি ।
.

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top