News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে এইমস স্থাপন, প্রাকৃতিক গ্যাসের মূল্যে ছাড়, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর আর্জি মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যে এইমস স্থাপন, প্রাকৃতিক গ্যাসের মূল্যে ছাড়, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর আর্জি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে রাজ্যে এইমস স্থাপনের জন্য পুনরায় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা। আজ কেন্দ্রীয় ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের দ্বিতীয় উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ছাড়াও মুখ্যসচিব জে. কে. সিনহা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও শীর্ষ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় আলোচনাকালে মুখ্যমন্ত্রী আগরতলার এম.বি.বি. বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা, রাজ্যে চালু জিমন্যাসিয়াম একাডেমিটিকে ন্যাশনাল জিমন্যাস্ট একাডেমি হিসেবে ঘোষণা করা, এন.এইচ -০৬ রাস্তাটির উন্নতিকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, প্রাকৃতিক গ্যাসের মূল্যে ছাড় দেওয়া সহ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ডোনার মন্ত্রকের সহযোগিতা চেয়েছেন। দক্ষ শ্রম শক্তি গড়ে তোলার মাধ্যমে রাজ্যে শিল্প স্থাপনে উদ্যোগীদের উৎসাহিত করতে সরকারের দৃষ্টিভঙ্গীর কথাও মুখ্যমন্ত্রী সভায় উল্লেখ করেন। রাজ্যে রূপায়িত পরিকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্পের কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের জি.এস.ডি.পি. এবং মাথাপিছু গড় আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে ত্রিপুরা বর্তমানে ফ্রন্ট রানার রাজ্য হিসেবে এগিয়ে যাচ্ছে।

সভায় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যের জি.এস.ডি.পি, মাথাপিছু গড় আয়, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ইত্যাদি ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য প্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নিরিখে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি অনুসরণ করে চললে উত্তর পূর্বাঞ্চল আগামীদিনে অগ্রগতি ও উন্নতির পথে আরও এগিয়ে যাবে। রাজ্যের আকর্ষণীয় ঊনকোটি পর্যটন কেন্দ্রটিকে উত্তর পূর্বাঞ্চলের ট্যুরিজম সার্কিটে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি আলোকপাত করেন। পাশাপাশি কৈলাসহর বিমানবন্দর থেকে ১৯ আসন বিশিষ্ট বিমান পরিষেবা চালু করার বিষয়ে ডোনারমন্ত্রী গুরুত্বারোপ করেন। রাজ্যে পাম চাষের প্রচার ও প্রসারে ডোনার মন্ত্রক থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। তাছাড়াও তিনি রাজ্যে উন্নয়ন ও কর্মসংস্থান জড়িত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে তার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরামর্শ দেন।
সভায় রাজ্য সরকারের গুড গভর্নেন্স দপ্তরের সচিব কিরণ গিত্যে ডোনার মন্ত্রকের গত বৈঠকের প্রেক্ষিতে রাজ্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন। সচিব গিত্যে রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা, আই.টি.আই.গুলির আধুনিকীকরণ, ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব গড়া, ক্যুইন আনারসের গ্লোবাল ব্র্যান্ডিং-এর কৌশলগত দিক, পাম চাষের প্রসার, আগর উড প্রোডাক্টের বিপণন, কৈলাসহর এয়ারপোর্ট পুনরায় চালু করা, সীমান্ত এলাকার গ্রাম ও শহরের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি এবং লক্ষ্য ২০৪৭-কে সামনে রেখে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও রূপরেখা বিস্তারিতভাবে আলোচনা করেন।

এছাড়াও আজ সচিবালয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের প্রসারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেসব পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিতভাবে উল্লেখ করেন। সভায় মুখ্যমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ইনভেস্টমেন্ট প্রমোশন পলিসি, বিনিয়োগের প্রসারে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির চিহ্নিত বিশেষ ক্ষেত্রগুলি, সম্ভাব্য বিনিয়োগকারী চিহ্নিতকরণ সহ ভ্যালু অ্যাডিশন, মার্কেটিং লজিস্টিকস, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভায় ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের প্রসারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের কাজের প্রশংসা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি চালু করার উপর গুরুত্বারোপ করেন। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি পোর্টালে রাজ্যগুলির ল্যান্ড ব্যাঙ্ক আপলোড করার জন্য তিনি পরামর্শ দেন।
এই ভার্চুয়াল সভায় নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি. আর. জেলিয়াং, সিকিমের শিল্প ও বাণিজ্যমন্ত্রী টি. ভুটিয়া এবং মেঘালয় প্রশাসনের সচিব বি. কে. বক্সি উপস্থিত ছিলেন। এই সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য সরকারের গুড গভর্নেন্স দপ্তরের সচিব কিরণ গিত্যে, পরিকল্পনা দপ্তরের সচিব এল. টি. ডার্লং সহ উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top