News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতার বিরুদ্ধে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ, ডেপুটেশন প্রদান করলো এমডি-র নিকট
Image

বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতার বিরুদ্ধে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ, ডেপুটেশন প্রদান করলো এমডি-র নিকট

আগরতলা, ১৫ মে: বিদ্যুৎ বিভাগের একাধিক ব্যর্থতা ও সাধারণ গ্রাহকদের ভোগান্তির বিরুদ্ধে সরব হলো ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার তারা ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিইসিএল)-এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে তাদের দাবি সংবলিত ডেপুটেশন প্রদান করে কর্পোরেশনের ব্যবস্থাপনা অধিকর্তা-এর নিকট।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, রাজ্যে বিদ্যুৎ পরিষেবা দিনদিন অবনতির দিকে যাচ্ছে। স্মার্ট মিটার স্থাপন ও টি ও ডি ট্যারিফ কার্যকর করার প্রতিবাদ জানিয়ে তারা জানায়, এটি গ্রাহকদের উপর অযথা আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে।
তাদের মূল দাবিগুলি হল স্মার্ট মিটার স্থাপন ও টি ও ডি ট্যারিফ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে, আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালিত বিদ্যুৎ কর্পোরেশনের বিভিন্ন ডিভিশন ও সাব-ডিভিশন আবার কর্পোরেশনের নিয়ন্ত্রণে আনতে হবে, পর্যাপ্ত সংখ্যক স্থায়ী মিটার রিডার ও লাইনম্যান নিয়োগ করতে হবে, মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ ও ডিউটি চার্জ সহ অতিরিক্ত চার্জ গ্রহণ বন্ধ করতে হবে; পুরাতন পরিবাহী লাইনগুলির দ্রুত সংস্কার এবং পুরাতন ট্রান্সমিটারগুলি বদলাতে হবে; লোডশেডিং, লো ভোল্টেজ ও বিনা নোটিশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের মতো সমস্যার সমাধান করতে হবে, প্রতিটি ডিভিশনে কাস্টমার কেয়ার ইউনিট স্থাপন করতে হবে, ‘পি. এম. সূর্য’ যোজনার আওতায় অফ-গ্রিড সোলার প্ল্যান্ট স্থাপনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য ৬০% ভর্তুকি নিশ্চিত করতে হবে, বিক্ষোভ শেষে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। গ্রাহকদের স্বার্থেই এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top