News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্নীতির অভিযোগে অঙ্গনওয়াড়ী সেন্টারের তালা ঝুলিয়ে বিক্ষোভ
Image

দুর্নীতির অভিযোগে অঙ্গনওয়াড়ী সেন্টারের তালা ঝুলিয়ে বিক্ষোভ

আগরতলা, ১৫ মে: দুর্নীতির অভিযোগে কমলাসাগর দেবীপুর ২৬ কার্ড এলাকা অঙ্গনওয়াড়ী সেন্টারের ভেতর তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন প্রমীলা বাহিনী।

এলাকাবাসীরা জানিয়েছেন, দেবীপুর ২৬ কার্ড এলাকায় অঙ্গনওয়াড়ী সেন্টারে একজন দিদিমণি এবং একজন হেল্পার দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। কিন্তু সেই দিদিমনি সঞ্জু সরকার বিরুদ্ধে এলাকার জনগণের দীর্ঘদিন যাবত অভিযোগ ছিলো তিনি সময় মতো সেন্টারে আসছে না। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করাতে পারছে না,এমনকি মিড-ডে মিল খাওয়া নিয়েও অনেক অভিযোগ উঠেছিল। এলাকার জনগণের অভিযোগ দীর্ঘ নয় মাস যাবত মিড ডে মিলের খাবার সেই দিদিমণি গিলে খেয়ে ফেলেছে। এমনকি গর্ভবতী মহিলাদেরও বিদ্যালয়ের থেকে চাল দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেন্টারে চলে আসেন বিশালগড় সিডিপিও অফিসের ২ আধিকারিক। পরবর্তী সময়ে তথ্য সহকারে প্রমাণিত হয় সেই দিদিমনি সঞ্জু সরকার লেখাপড়া বলতে কিছু জানে না। দীর্ঘ ৯ মাস যাবত মিড-ডে মিলের খাওয়া ছাত্রছাত্রীদের না দিয়ে চুরি করে নিয়েছে তার তথ্য সহকারে প্রমাণিত হওয়ায় পরবর্তী সময়ে দুই আধিকারিক সেন্টারের দিদিমনি সঞ্জু সরকার সেন্টারে না আসতে বলে এবং হেলপারের উপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়ে যায়। কিন্তু আচমকা বৃহস্পতিবার সকালবেলা একমাস পর ঘরে বসে থাকা দিদি মনির মেয়ে সেন্টারে এসে হাজির হয় তাও আবার ড্রেস পরে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার জনগণ।

তাদের বক্তব্য, যে দিদিমণিকে বিভিন্ন অভিযোগ পেয়ে সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে তার মেয়ে কি করে সেন্টারে আসে কাজ করতে।পরবর্তী সময়ে তালা ঝুলিয়ে এলাকার প্রমিলা বাহিনী জানিয়ে দেয় নতুন দিদিমণি আসলেই তালা খোলা হবে। যদিও দিদিমনির মেয়ে জানান এলাকার প্রধানের অনুমতি নিয়েই সেখানে এসেছে।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top