News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল, তাতে রাজ্য এগোতে পারবে না : মুখ্যমন্ত্রী
Image

নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল, তাতে রাজ্য এগোতে পারবে না : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ মে: নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল। রাজ্য সরকারের ভালো কাজগুলোকে মান্যতা দিচ্ছেন না তাঁরা। চিন্তাধারা না বদলালে রাজ্য এগোতে পারবে না। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের দিকে আঙ্গুল তুলে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, আজ নতুন করে আরও ৯৭৫ জন পুলিশ কনস্টেবল পদে অফার লেটার বিতরণ করা হয়েছে। অনেক বছর পর ত্রিপুরায় রাজ্য পুলিশের ৯৭৫ জনকে অফার লেটার বিতরণ করা হয়েছে। এটা রাজ্য পুলিশের জন্য একটি মাইলফলক। তাঁর কথায়, পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ নয়। রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং আরও শক্তিশালী করতে পুলিশের হাতে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সেজন্য পুলিশে আরও নিয়োগ করা হচ্ছে। যাতে আইনের শাসনকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করা যায়।

কিন্তু দুঃখের বিষয় ত্রিপুরাতে রাজ্যে আইনের শাসন নেই এবং পুলিশের সামনে বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে বিরোধীরা দাবি করছেন। আসলে নেতিবাচক চিন্তাধারার কারণে এমনটাই দাবি করেন বিরোধীরা।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top